দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীর আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে সংঘটিত প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না।
বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্ম সর্বদা রাজপথে সচেষ্ট রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের চেতনা ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে তাজা বুলেটের সামনে দাঁড়িয়ে বীর ছাত্রজনতা যে ত্যাগ স্বীকার করেছে, তা কখনো ব্যর্থ হতে দেওয়া হবে না।’
সাম্প্রতিক রাজনৈতিক ও দেশের ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার ও দেশের অর্থ লুটপাটকারীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা পুনরায় বাংলাদেশে বিনিয়োগ করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত আমরা সফল হতে দেব না। যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, তাদের সঙ্গে পতিত স্বৈরাচারের কোনো যোগাযোগ রয়েছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার।’
হুঁশিয়ারি উচ্চারণ করে ইশরাক হোসেন বলেন, ‘ফ্যাসিবাদী গোষ্ঠী যদি কোনোভাবে দেশে ফেরার চেষ্টা করে, তবে গণহত্যার দায়ে তাদের ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদের রাজনীতির চূড়ান্ত ইতি টানা হবে, ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’
কে